নির্বাচনী প্রচারে ক্ষমা প্রার্থী আরাবুল পুত্র হাকিমুল

।। স্বর্ণালী মান্না ।।

পঞ্চায়েত নির্বাচনের বাকি আর মাত্র কয়েক দিন । এই নির্বাচনী আবহে উত্তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি । উঠে আসছে সন্ত্রাসের ছবি । আর সেই তালিকায় বাদ পড়েনি ভাঙড় । ভাঙড়ে সন্ত্রাসের ১১ দিন পর ক্ষমা চাইলেন আরাবুল পুত্র হাকিমুল ইসলাম ।

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভয়াবহ ছবি দেখা যায় ভাঙড়ে । বৃহস্পতিবার ভাঙড়ের ভয়াবহ পরিস্থিতিকে তুলে ধরে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম । তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ভুল করেননি । ভুল হলে তা করেছেন তৃণমূলের কর্মীরা; আমাদের ক্ষমা করে দিন ।

প্রসঙ্গত, মনোনয়ন পর্বে চূড়ান্ত অশান্তি দেখা গিয়েছিল ভাঙড়ে । চলেছিল মুহুর্মুহু গুলি, বোমা । হিংসার ভয়াবহতায় মনোনয়ন পেশ করতে পারেননি অনেকেই । মৃত্যু হয়েছিল ৩ জনের । তবে এই ঘটনা নতুন নয়, বিগত কয়েক বছর ধরেই চলে এসেছে এই একই ছবি । আর প্রত্যেকবারই নাম জড়িয়েছে শাসকদলের নেতা আরাবুল ইসলামের ও তাঁর ছেলে হাকিমুল ইসলামের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube