।। স্বর্ণালী মান্না ।।
দ্বিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় পাহাড়ে আয়োজিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন । উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন পাহাড়ের তৃণমূল বিরোধী মহাজোটের নেতৃত্বরা ।
এদিন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার নেতৃত্বে গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ-সহ একাধিক তৃণমূল বিরোধী দল রাজ্যপালের কাছে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন । পাহাড়ের রাজনীতিতে মাথা চাড়া দিয়ে উঠছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । একই সঙ্গে শক্তি বৃদ্ধি করছে তৃণমূলও । এই পরিস্থিতিতে দার্জিলিং পুরসভা হাতছাড়া হয় হামরো পার্টির; ক্ষমতা হারাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চাও । তাই তৃণমূলের বিরোধিতায় একজোট হয়েছেন বিমল গুরুংয়ের মতো নেতারা । আর এই সুবাদে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার নেতৃত্বে রাজ্যপালের সঙ্গে বৈঠক সারল এই মহাজোট । একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের ৬ সপ্তাহ পর পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার দাবি জানিয়েছেন তাঁরা । পঞ্চায়েত আবহে যেভাবে হিংসা ও মৃত্যুর ঘটনা ঘটে চলেছে, তা মাথায় রেখে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানান সাংসদ রাজু বিস্তা । বৈঠকে উপস্থিত ছিলেন নীরজ জিম্বা, প্রতাপ খাতিরা ।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যখন দিকে দিকে সন্ত্রাসের ছবি উঠে আসছে, পাহাড়ে অশান্তি ও হিংসার ঘটনা এড়ানোর জন্য এদিন দাবি জানানো হয় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করার জন্য । সুত্রের খবর অনুযায়ী, স্মারকলিপিতে মূল অভিযোগ করা হয়েছে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার বিরুদ্ধে যা স্বাভাবিকভাবেই অস্বীকার করেছেন তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

