ঝাড়গ্রাম জেলা পরিষদের ১১ নম্বর আসনের বিজেপি প্রার্থী শুভঙ্কর মাহাতোকে গত সোমবার ২৬ জুন সাঁকরাইল থানার ওসি চড় থাপ্পড় মারেন ।এই ঘটনায় আহত শুভঙ্কর মাহাতোর বাড়িতে আজ দেখা করতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
জেলাপরিষদ ১১ নম্বর আসনের বিজেপি পার্থী শুভঙ্কর মাহাতোকে মারধোর এর অভিযোগ ওঠে । অভিযোগ তোলা হয় সাঁকরাইল থানার ওসি সাইফুদ্দিন খোন্দোকারের বিরুদ্ধে । সাকরাইল থানার টুঙ্গাধোয়া এলাকায় বোমা মারা হয়েছিল বলে এলাকায় এসে বিজেপি কর্মীদের তিনি মারধর করছিলেন বলে অভিযোগ ওঠে । বোমার কোনও খবর ছিল না তবু কেন ওসি এই সব করছেন তা জানতে জেলাপরিষদ পার্থী শুভঙ্কর মাহাতো ওসির কাছে গেলে ওসি তাকেও মারধর করে বলে অভিযোগ করেন তিনি ।
ওই প্রার্থী নিজে ক্যানসারে আক্রান্ত । এমনকি কিছুদিন আগেই তার অস্ত্রোপচার হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে । পরবর্তীকালে ওসি তাঁকে মারধর করায় অসুস্থ হয়ে পড়েন ওই প্রার্থী । তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তী করা হয় । ওসির দাদাগিরির ব্যাপারে নির্বাচন কমিশনকে সমস্ত বিষয় লিখিত ভাবে জানানো হয় । পাশাপাশি বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

