বামেদের কাস্তে হাতুড়ি তারার পাশেই বুধবার বিজিপির পদ্ম এঁকেছিলেন ভারতী ঘোষ । ভোট প্রচারে বেরিয়ে ভারতী ঘোষ সিপিএম কর্মীর থেকে তুলি, রঙ নিয়ে বিজিপির পদ্ম এঁকে ডাক দিয়েছিলেন রাজ্যের তৃণমূলকে এই পঞ্চায়েতে গদি ছাড়া করতে ।
বুধবার দাসপুর ১ নম্বর ব্লকের কল্মীজোড়, চাদপুর বৈকুণ্ঠপুর সহ একাধিক এলাকায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের প্রার্থীদের হয়ে প্রচার চালান বিজেপির এই নেত্রী । সেই সময় দাসপুরের কোল্মীজোড় বাজারে এক বাম কর্মী দেওয়াল লিখনে ব্যস্ত ছিলেন । তাঁর থেকে রঙ ও তুলি নিয়ে ভারতী দেবী বিজেপির পদ্ম এঁকে জানিয়ে ছিলেন তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষকে এক হতে হবে ।
ভারতী ঘোষের ডাকে সাড়া দিয়ে বামেদের ওই কর্মী ভারতী দেবীর হাতে রঙ তুলি তুলে দেন এবং ভারতী ঘোষ কাস্তে হাতুড়ির পাশেই বিজেপির পদ্ম এঁকে দেন । এর পরেই বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে ।
বামেদের ওই কর্মী সেখ লিয়াকত আলি বুধবার রাতেই তাঁদের দলীয় প্রচারের দেওয়ালে কাস্তে হাতুড়ির পাশে ভারতী দেবীর হাতে আঁকা সেই পদ্ম মুছে দিলেন । তিনি বলেন, ভারতী ঘোষ রঙ তুলি চেয়েছিলেন, আর আমিও সৌজন্যের খাতিরে তা দিয়েছিলাম । কিন্তু পরে বাড়ি গিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে দেখি উনি বামদের বিরুদ্ধে সুর চড়িয়ে আদতে বিজেপির প্রচার চাইছেন, বলছেন যৌথ লড়াইয়ের কথা । আমাদের এই কেন্দ্রে আমাদের আলাদা প্রার্থী, বিজেপিরও আলাদা প্রার্থী । তিনি আরও জানান, এই দেওয়াল লিখনের জন্য তাঁরা দলের তরফে অনুমতি নিয়েছিলেন বাড়ি মালিকের থেকে । স্বাভাবিকভাবেই কোনোভাবে এই দেওয়ালে বিজেপির প্রচার থাকবে না, তাই তা মুছে দেওয়া হল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

