সিপিআইএম-র প্রাক্তন বিধায়ককে তৃণমূল ব্লক সভাপতির হুঁশিয়ারি

বুধবার তালডাংরার বিবড়দায় অনুষ্ঠিত হয় একটি সভা । সেই নির্বাচনী সভামঞ্চ থেকে সিপিআইএম-র প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম-র কেন্দ্রীয় নেতাকে ঘর ছাড়া করার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে ।

‘অমিয়বাবু তালডাংরা বাজারে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন খান, খেয়ে ঘর ঢুকে যান । তৃণমূল কংগ্রেস ক্ষেপলে তালডাংরায় থাকতে দেব না, ঘর ছাড়া করে দেব’ । এভাবেই নাম ধরে তালডাংরার বিবড়দার নির্বাচনী সভা থেকে কড়া হুঁশিয়ারি দিলেন তালডাংরার সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক তথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রকে । হুঁশিয়ারি দিলেন তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় ।

উল্লেখ্য বুধবার সন্ধ্যা নাগাদ ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রার্থীদের সমর্থনে তালডাংরার বিবড়দায় এক সভা অনুষ্ঠিত হয় । সেই সভায় বক্তব্য রাখতে উঠে তৃণমূলের ব্লক সভাপতি বলেন, ‘সিপিআইএম-র আমলে আইসিডিএস স্কুল বা আশাকর্মীতে চাকরি হত সিপিআইএম নেতার স্ত্রীদের বা তাঁদের পরিবারের সদস্যের । তখন কি গরীব মানুষদের কথা ভুলে গিয়েছিলেন; আজ গরীবদের নিয়ে কথা বলছেন’ ।

সিপিআইএম-র প্রাক্তন বিধায়কের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনি বারবার বলতেন লক্ষীরভান্ডার ভিক্ষা তাহলে আপনি কেন এখন বলছেন লক্ষীর ভান্ডার আমরা তুলে দেব না ; একশো দিনের কাজের টাকা তৃণমূল আটকে রেখেছে । এই সব মিথ্যা অপপ্রচার করা বন্ধ করুন ।  তালডাংরা বাজারে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন খান আর খেয়ে ঘর ঢুকে যান’ ।

অন্যদিকে এই হুঁশিয়ারির পাল্টা জবাবে তালডাংরার প্রাক্তন সিপিআইএম বিধায়ক তথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র বলেন, ‘উনি কিছুটা পরাজয়ের আতঙ্কে ভীত, খানিকটা প্রলাপ বকছে বলে মনে হল। তবে এই বক্তব্যের প্রতিক্রিয়া আমার পক্ষে দেওয়াটা আমি রুচিকর বলে মনে করিনা’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube