শিশু কন্যাকে ধর্ষণ, মৃত্যুদণ্ড অভিযুক্তদের !

ঝাড়গ্রামঃ পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে বুধবার দু’জন অভিযুক্তকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম আদালত  ।

জানা গিয়েছে ২০২১ সালের নভেম্বরে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার একটি গ্রামে পাঁচ বছরের এক শিশু কন্যা নিখোঁজ হয়ে যায়  । এরপর ওই শিশু কন্যার পরিবারের পক্ষ থেকে ৫ নভেম্বর নয়াগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয় ।

নয়াগ্রাম থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই এলাকার বাসিন্দা ফাগুন মান্ডি ও রবীন্দ্র রাউত-কে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করে । ৭ নভেম্বর ওই এলাকার একটি লাটা থেকে ওই শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে পুলিশ । উদ্ধার হয় খুনের ঘটনায় ব্যবহুত জিনিসপত্র । রবীন্দ্র রাউতের বাড়ি থেকে উদ্ধার হয় শিশু কন্যার গলায় থাকা একটি লকেট ।

এরপর পুলিশের পক্ষ থেকে ৩০শে ডিসেম্বর ২০২১ সালে ঝাড়গ্রাম আদালতে চার্জশিট পেশ করে পুলিশ । ২০২২ সালের ৬ জুন সাক্ষী গ্রহন শুরু হয় । এরপর আদালতে ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় ।

২৭  জুন, মঙ্গলবার অভিযুক্ত ওই দুইজনকে  দোষী সাব্যস্ত করে  ঝাড়গ্রাম এডিজে ২ কোর্টের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় । ২৮শে জুন ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক  চিন্ময় চট্টোপাধ্যায় ২ জন অভিযুক্তের মৃত্যু দন্ডের সাজা ঘোষণা করেন । অভিযুক্ত ওই দু’জনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে দু’বছর জেলের নির্দেশ দেওয়া হয়  । সেই সঙ্গে রাজ্য সরকারকে মোট পাঁচ লক্ষ টাকা ওই শিশু কন্যার পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube