ফের ভর্ৎসনার মুখে রাজ্য নির্বাচন কমিশন

।। স্বর্ণালী মান্না ।।

আবারও তীব্র ভর্ৎসনার সম্মুখীন হল রাজ্য নির্বাচন কমিশন । আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলা চলছে আদালতে । আর কয়েকটা দিন পরেই রাজ্যে শুরু হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন । তা সত্ত্বেও এখনও সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়ে ওঠেনি; অন্যদিকে একাধিক দফায় নির্বাচন করা নিয়েও চলছে মামলা ।

পাশাপাশি অভিযোগ উঠছে নির্বাচনী কাজে গড়িমসি করছে কমিশন । রাজ্য নির্বাচন কমিশনকে কাজে গতি বাড়াতে নির্দেশ দেওয়া হল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে । একই সঙ্গে কেন্দ্র সরকার বাহিনী বন্টন সংক্রান্ত বিষয় দেখার জন্য ইতিমধ্যেই নিযুক্ত করেছে নোডাল অফিসার । তিনি রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন । কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের তরফে সংশ্লিষ্ট আধিকারিককে বাহিনী বন্টনের ব্যাপার কিছু জানানো হয়নি বলেই উঠছে অভিযোগ ।

শুধু তাই নয় আদালতে যে হলফনামা পেশ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে তাতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে । পাশাপাশি বিভিন্ন তথ্য এরিয়ে যাওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ উঠছে । রাজ্য নির্বাচন কমিশনকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কমিশন যদি এই রকম আচরণ করে সাধারণ ভোটাররা কী করে আত্মবিশ্বাস পাবেন ?  ।

আদালতের নির্দেশ কিভাবে পালন করছে তারা সে ব্যাপারে ফের নির্বাচন কমিশনকে সংক্ষিপ্ত আকারে আগামী সোমবার মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট । একই সঙ্গে নির্বাচন ও আইনশৃঙ্খলার বিষয় সিভিক ভলান্টিয়ারদের নিযুক্ত না করার নির্দেশও দেওয়া হয় এদিন ।

এই প্রসঙ্গে জানা গিয়েছে, ২৪ জুন রাজ্য নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছে সেখানে বাহিনী বন্টনের ব্যাপারে কিছু স্পষ্ট করে জানানো হয়নি । এমনকি কত বুথে কত বাহিনী দেওয়া হয়েছে তার উল্লেখ নেই চিঠিতে । যার জেরে বাহিনী বন্টনের ব্যাপারে কোনও তথ্য স্পষ্টভাবে জানা যাচ্ছে না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube