দিনহাটার তৃণমূল কর্মী খুনের ঘটনায় নয়া তথ্য সামনে আনলেন নিশীথ প্রামাণিক

কোচবিহার: মঙ্গলবার দিনহাটার গিতালদহ জারি ধরলা এলাকায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় নতুন তথ্য তুলে ধরলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক । বুধবার কোচবিহার জেলা বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, গতকাল জারি ধরলায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি একজন আন্তর্জাতিক  ‘ক্রিমিনাল’ । তার যেমন ভারতের নাগরিকত্ব রয়েছে একই সঙ্গে ওই ব্যক্তির বাংলাদেশেরও  নাগরিকত্ব রয়েছে ।

সাংবাদিক সম্মেলন করে তিনি আরও জানান, ওই মৃত ব্যক্তির বাবা এবং স্ত্রী বাংলাদেশের নাগরিক । বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় বাংলাদেশের বিজিবি এবং পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারা গ্রেফতার হয়েছেন তিনি । সেই ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস তাদের কর্মী হিসেবে দাবি করছে, এবং বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে । এদিন সাংবাদিক সম্মেলনে তিনি ওই ব্যক্তির ভারতবর্ষের আধার কার্ড এবং বাংলাদেশের ভোটার কার্ডের ছবিও তুলে ধরেন । তিনি বলেন ভারতবর্ষের আধার কার্ডে তার নাম রয়েছে বাবু রহমান এবং বাংলাদেশের ভোটার কার্ডে তার নাম রয়েছে মোঃ আব্দুর রহমান ।

একই সঙ্গে বাংলাদেশে বিজিবির দ্বারা যখন ওই ব্যক্তি গ্রেফতার হয় সেই সময়কার তার জবানবন্দীর ভিডিও তিনি প্রকাশ করেন । তিনি কোচবিহার পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন প্রথমে পুলিশ বয়ান দেন বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে এই হামলা চালিয়েছে । কিন্তু পরবর্তীতে দেখা যায় পুলিশ সুপার বক্তব্য দেন বিজেপি হামলা চালিয়েছে । পুলিশ সুপারের এই বক্তব্য নিয়ে তিনি পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube