মালদাঃ— মঙ্গলবার সন্ধ্যায় মালদহের চাঁচল ২ নম্বর ব্লকের মালতিপুর স্ট্যান্ডের একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে । স্বর্ণ ব্যবসায়ীকে উদ্দেশ্য করে গুলি চালায় ডাকাত দল । গুলির আঘাতে গুরুতর ভাবে জখম হন স্বর্ণ ব্যবসায়ী ।
এরপর ডাকাতি করে পালানোর সময় মালতিপুর থেকে ১৫ কিলোমিটার দূরে কাশিমপুর গ্রামে পুলিশের নির্দেশে সশস্ত্র ডাকাত দলকে আটকানোর চেষ্টা করেন ওই গ্রামেরই বাসিন্দা তথা চাঁচল থানার সিভিক ভলান্টিয়ার মমিনুল হক । সেই সময় ডাকাতদের ছোড়া বোমায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় মমিনুলের মাথা । ঘটনাস্থলে মৃত্যু হয় তার ।আর এই সমগ্র ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ জমেছে মমিনুলের গ্রামের মানুষের মনে ।
সিভিক ভলান্টিয়ারদের হাতে থাকে না কোনও অস্ত্র । এমনকি তাদের থাকে না কোনও উপযুক্ত প্রশিক্ষণও । সেই সময় গ্রামে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন মমিনুল । কী ভাবে তাকে এই ধরণের সশস্ত্র ডাকাত দলকে আটকানোর নির্দেশ দিল পুলিশ, এই নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে মৃতের পরিবার । মমিনুলের মৃত্যুতে শোকে কাতর তার অন্তস্বত্তা স্ত্রী । বাড়িতে রয়েছে চার বছরের পুত্র সন্তান । সংসারের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার ।এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । সিভিক ভলান্টিয়ার কেন বলি হবেন ? ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন । এমনই প্রশ্ন তুলেছেন মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবার সহ এলাকাবাসী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

