আদানি গোষ্ঠীর হাতে হলদিয়া বন্দরের ২ নম্বর বার্থ

মৌ চুক্তি স্বাক্ষরিত করে হলদিয়া বন্দরের ২ নম্বর বার্থ আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হল ।এই বার্থটিকে নতুনভাবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে নতুনভাবে গড়ে তুলে কার্গো হ্যান্ডেলিং করা হবে বলে বন্দর সূত্রে জানা গিয়েছে ।

স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহারের ফলে হলদিয়া বন্দরে বাড়বে ‘কার্গো হ্যান্ডেলিংয়ের’ সংখ্যা । এর ফলে লাভবান হবে হলদিয়া বন্দর । এমনটাই জানিয়েছেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান ।

বুধবার হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জওহর টাওয়ারে দুই পক্ষের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয় । প্রায় ৪০০ কোটি টাকার উপর বিনিয়োগ করে এই বার্থটিকে আধুনিকিকরণ করে কার্যকরী করা হবে বলে জানিয়েছেন আদানি গোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ।

আগামী ১ জুলাই থেকে এই ২ নম্বর বার্থে আদানি গোষ্ঠী আধুনিকিকরণের কাজ শুরু করবে বলে জানা গিয়েছে । চুক্তি অনুযায়ী ৩০ মাসের মধ্যে এই কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন আদানি গোষ্ঠীর দায়িত্ব প্রাপ্ত আধিকারিক । ৩০ বছরের লিজ চুক্তিতে এই বার্থ আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হল বলে বন্দর সূত্রে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube