আইআইটিতে ফের রহস্যজনক ছাত্রমৃত্যু !

গত বছরের পর আরও একবার ছাত্রের রহস্য মৃত্যু হল আইআইটিতে । বুধবার ছাত্রমৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য ছড়ালো খড়্গপুর আইআইটিতে । মৃত ছাত্রের নাম সূর্যে দীপান বলে জানা যাচ্ছে ।

সূত্র মারফৎ জানা যাচ্ছে ২২ বছরের সূর্যে দীপান খড়্গপুর আইআইটি-র আর কে হলের হোস্টেলে থাকত । ইন্টার্নশিপের এই ছাত্রের বাড়ি তামিলনাড়ুর তিরুপপুরে । বুধবার রাত্রে আর কে হল থেকে তার দেহ উদ্ধার করা হয় । এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ।

এরপরে পুলিশ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানার পুলিশ ।

প্রসঙ্গত, গতবছর অক্টোবর মাসে ফইজানের মৃত্যু ঘিরে যখন বিতর্কে জড়িয়ে ছিল খড়গপুর আইআইটি । আবারও নতুন করে ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে ফের প্রশ্নর মুখে খড়গপুর আইআইটি মতন শিক্ষা প্রতিষ্ঠান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube