প্রায় বিরোধিহীন সন্দেশখালিতে বেতাজ বাদশা শেখ শাহজাহান

সন্দেশখালি তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহান । শেখ শাহজাহান মানে নিজেই একটি দল । যে দলে থাকবে সেটাই দল বাকি কোন দলের অস্তিত্ব নেই সুন্দরবন সংলগ্ন নদী ঘেরা সন্দেশখালিতে । এখানে নেতা মন্ত্রী, পুলিশ সব শেখ শাহজাহান নিজেই । এক কথায় সন্দেশখালির ত্রাস শাহজাহান স্থানীয়দের কাছে রবিন হুড ।

২০১৮-র মতো ২০২৩-এ ও পঞ্চায়েত ভোটে সন্দেশখালি ১ নম্বর ও সন্দেশখালি ২ নম্বর ব্লকে বিরোধীরা কোনও নমিনেশন জমা দিতেই পারেনি । যদিও ভারতীয় জনতা পার্টি হাইকোর্টের অর্ডার নিয়ে কয়েকটি পঞ্চায়েতে কয়েকটি নমিনেশন জমা করেছে ঠিকই । তবে কেউ ভোট দিতে পারবেন কি না তার নিশ্চয়তা নেই । তবে এই প্রসঙ্গে শেখ শাহাজান বলেন, মানুষ আমাকে ভালোবাসে, দলকে ভালবাসে, আমি দলের হোলটাইমার, কোন বিপর্যয় এলে ত্রাণ থেকে শুরু করে সমস্ত কিছু সুযোগ দিতে বদ্ধপরিকর ।

শাহজাহান যাই বলুন না কেন, তার বিরুদ্ধে বাংলাদেশী রোহিঙ্গাদের অবৈধভাবে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি । এমনকি শাহজাহানকে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামায়াতের বলে তোপ দেগেছেন বিজেপি রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার । বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ অকপটে স্বীকার করলেন শেখ শাহজাহান মানেই সন্ত্রাস । তবে সন্দেশখালিতে বিরোধীরা কেউ প্রার্থী দিতে না পারলেও বিজেপি কিন্তু কোর্টের রায়ে বেশ কয়েকটি প্রার্থী দিতে পেরেছে ।

বাম আমল থেকে তৃণমূল, সন্দেশখালি যেন পশ্চিমবঙ্গের এক ভিন গ্রহের দেশ । যেখানে পুলিশ, প্রশাসন, নেতা, মন্ত্রী, সবাই আছেন কিন্তু বকলমে সকলের মালিক শাহজাহান । দলের নেতাদের কাছে তার যথেষ্ট কদর রয়েছে । কেন, সে কথা সবাই জানে । কিসের জোরে শাহজাহানরা সংবিধানের উর্ধ্বে সে প্রশ্নের উত্তর দেওয়া মানে মৌচাকে ঢিল মারার সামিল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube