কোচবিহার: ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন সিপিএম প্রার্থী সহ দুই জন সিপিআইএম কর্মী । সিপিএম প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটে তুফানগঞ্জ ১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের ৯/২২২ নং বুথে ।
হামলার এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিপিএম প্রার্থী আফসার আলী মন্ডল এবং দুই সিপিআইএম কর্মী মফিজউদ্দিন মন্ডল এবং ওযাহাব আলী মিয়া । গুরুতর আহত অবস্থায় ৩ জনকেই উদ্ধার করে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ।
সিপিআইএমের পক্ষ থেকে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয় । তবে সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

