গোসাবা : দক্ষিন ২৪ পরগনার গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের বটতলি এলাকায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনায় বরাত জোরে প্রাণে বেঁচেছেন তৃণমূল কর্মী আলাউদ্দিন মোল্লা । তিনি স্থানীয় ৪৪ নম্বর বুথের তৃণমূলের সহ সভাপতি ।
এলাকায় গুলি চলার আওয়াজ পেয়ে স্থানীয় মানুষজন বেরিয়ে এসে দুষ্কৃতীদের ঘিরে ফেলে । খবর পেয়ে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করে । গুলি চালানোর সময় গুলির আঘাতে জখম হয় এক অভিযুক্ত । সাইফুদ্দিন মোল্লাই গুলি চালায় বলে অভিযোগ উঠেছে । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশবাহিনী ।
পাশাপাশি জানা গিয়েছে, ওই এলাকায় মঙ্গলবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ প্রচুর তাজা বোমা উদ্ধার করেছে । রাতেও এলাকায় তল্লাশি চালায় পুলিশ । ঘটনার পিছনে সঠিক কী কারণ রয়েছে সে সম্পর্কে তদন্ত করছে গোসাবা থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

