‘শিক্ষা বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না’, কড়া বার্তা বিচারপতি বিশ্বজিৎ বসুর

।। স্বর্ণালী মান্না ।।

মঙ্গলবার বেসরকারি স্কুলে ফী বৃদ্ধি নিয়ে কড়া বার্তা দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ।করোনা কালে বেসরকারি স্কুলে অস্বাভাবিক বেতন বৃদ্ধি নিয়ে মামলা করেন পড়ুয়াদের অভিভাবকরা । সেই মামলার শুনানিতে কড়া পর্যবেক্ষণ বিচারকের ।

কলকাতার নামী ইংরেজি মাধ্যম স্কুলে করোনাকালে ফী বৃদ্ধি করা হয়ে বেশ কয়েক গুন । সেই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে মামলা করেন অভিভাবকরা । আজ সেই মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু দিলেন কড়া বার্তা ।

বিচারপতি জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না; ইচ্ছেমতন টাকায় শিক্ষা বিক্রি হতে পারে না । পাশাপাশি তিনি আরও জানান, বেসরকারি স্কুলগুলির উপর রাজ্যের নিয়ন্ত্রণ থাকা জরুরি । তাঁর মতে, বেসরকারি স্কুলে “ফীস স্ট্রাকচার” কী হবে তা রাজ্য সরাসরি ঠিক করে দিতে পারে না ঠিকই; তবে কোথাও বলা নেই বেসরকারি স্কুলগুলির উপর রাজ্যের কোনও নিয়ন্ত্রণ থাকবে না । এই মামলার পরবর্তী শুনানি হবে ২১ জুন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube