গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ দুই স্কুল ছাত্র

ভাটপাড়া, উত্তর ২৪ পরগনা: রবিবার টিউশন সেরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গেল দুই স্কুল ছাত্র । এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ভাটপাড়া থানার ৯ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া গঙ্গা ঘাটে ।

নিখোঁজ দুই ছাত্রের নাম অজিত যাদব ও আরিয়ান সাউ । দু’জনেই ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তারামনি পার্ক এলাকার বাসিন্দা । নিখোঁজ দুই বালক কাঁকিনাড়া কাঁটাপুকুর সাউ একাডেমির দশম শ্রেণীর ছাত্র ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, টিউশন শেষে চারজন বন্ধু রবিবার বেলার দিকে কাঁকিনাড়া গঙ্গা ঘাটে স্নান করতে নামে । স্থানীয়রা গঙ্গার ঘাটে তল্লাশি চালালেও ওঁদের কোনও খোঁজ মেলেনি । নিখোঁজ পড়ুয়াদের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওরা কেউ সাঁতার জানত না । বাড়িতে না জানিয়েই ওরা গঙ্গায় স্নান করতে গিয়েছিল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube