আপাতত জেল হেফাজতেই ‘কালীঘাটের কাকু’

।। স্বর্ণালী মান্না ।।

১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হতেই বুধবার আদালতে তোলা হল ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রকে । তাকে ফের ২৮ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল । আদালতের কাছে তাঁর ভয়েস স্যাম্পেল ও মোবাইল থেকে উদ্ধার করা বিভিন্ন তথ্য ফরেন্সিক পরীক্ষা করার আবেদনও জানায় ইডি । পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাঁকে কড়া নজরদারির মধ্যে রাখার নির্দেশও দিয়েছে আদালত । এদিন আদালত চত্বরেই ওঠে চোর চোর স্লোগান ।

অন্যদিকে ইডির দাবি, কাকুর সংস্থা, এম এস ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেডে হাওয়ালার মাধ্যমে ঢুকেছে ১০ কোটি টাকা । আর সেই টাকা বিনিয়োগ করা হয় রিয়েল এস্টেট ব্যবসায় । তাঁর অন্য একটি সংস্থা নয়নিকা এন্টারপ্রাইজ থেকে ১ কোটি টাকা তুলে তাঁর অপর স্বেচ্ছাসেবী সংস্থা ‘বাংলার বন্ধু’ নামে কেনা হয় ৮০ কাঠা জমি ।  

পাশাপাশি জানা গিয়েছে, গ্রেফতার হওয়ার আগে রাহুল বেরা নামে এক সিভিক ভলান্টিয়ারকে নিয়োগ দুর্নীতি কাণ্ডের সমস্ত তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন তিনি । কিন্তু তাতে বিশেষ লাভবান হতে পারেননি তিনি । ফোন ট্যাপ করে সে সকল তথ্য উঠে আসে তদন্তকারী সংস্থার হাতে !

এই মামলায় সুজয়কৃষ্ণের আইনজীবী তাঁর জামিনের আবেদন করলে, আদালত তা খারিজ করে দেয় । সেই সঙ্গে ইডি পেয়ে যায় তাঁকে জেলে গিয়ে জেরা করার অনুমতিও । নিয়োগ দুর্নীতি কাণ্ডে জল কতদুর গড়ায়, তা দেখতেই এখন মুখিয়ে রয়েছে বাংলার মানুষ ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube