কর্তব্যরত পুলিশকর্মীর উপর হামলা হেলমেটবিহীন বাইক আরোহীর!

সোমবার হেলমেটবিহীন বাইক আরোহীকে ধরা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল ঘোলা এইচ বি টাউন এলাকায় । পুলিশকে মারধর করে স্থানীয় পথচারীরা । আক্রমণের জেরে আহত হন ২ পুলিশকর্মী । ঘটনার জেরে গ্রেফতার করা হয় একজনকে ।

সোমবার ঘোলা থানার অন্তর্গত সোদপুর এইচবি টাউন মোড়ে নাকা চেকিং করছিল ঘোলা থানার পুলিশ । সেই সময় হেলমেট না পড়ে দুজন বাইক আরোহী যাচ্ছিলেন । সেই বাইক আরোহীদের আটক করে কেস দেয় ঘোলা থানার পুলিশ । সেই সময় বাইক আরোহীদের মধ্যে একজন মহিলা কর্তব্যরত পুলিশ অফিসারদের ওপর চড়াও হন ।

তারপর ওই মহিলার চিৎকার শুনে স্থানীয় পথচারীরা ছুটে এসে পুলিশের উপর হামলা চালায় । কর্তব্যরত সাব-ইন্সপেক্টর ঘোলা থানার সোভন মাইতিকে রাস্তায় ফেলে মারধর করে সেই দুই বাইক আরোহী ও পথচারীরা । গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় সোদপুর এইচবি টাউন মোড়ে এলাকায় ।

ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার সহ সাব ইন্সপেক্টর শোভন মাইতি গুরুতর আহত হন । তাদেরকে ভর্তি করা হয় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে । মারধোরের ঘটনায় জড়িত বাইক আরোহী অভিজিৎ সাহাকে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ ।

অভিযুক্ত গ্ৰেফতার হওয়া ব্যাক্তি সোদপুর ঘোলা নাটাগড়ের বাসিন্দা । পুলিশকে মারধরের ঘটনায় শাসক ও বিরোধী দলের নেতারা সরব হয়েছেন । যারা পুলিশকে মারধোরের ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube