তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার করা হল বোমা তৈরির উপকরণ সহ দেড় কেজি বোমার মশলা । সোমবার কাটোয়া থানার আলমপুর গ্রাম পঞ্চায়েতের গুসুম্বা গ্রামে ঘটল এমনই এক ঘটনা । এই ঘটনায় গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামী মিঠুন দাসকে । অভিযুক্ত তৃণমূল নেতা সহ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং বিদায়ী প্রধানের দাবি, পুলিশ মাছের খাবার উদ্ধার করে কী করে বলছে সেটা বোমার মশলা?
আলমপুর গ্রামপঞ্চায়েতের ২ নম্বর সংসদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না দাসের বাড়িতে সোমবার দিনভর তল্লাশি চালায় কাটোয়া থানার পুলিশ । অভিযানের পর স্বপ্না দাসের বাড়ি থেকে দেড় কেজি বোমার মশলা, তিন কেজি পেরেক, কয়েক কেজি পাথরের কুচি সহ প্রচুর সুতলির রশি বাজেয়াপ্ত করে পুলিশ । রাতের দিকে প্রার্থীর স্বামী তথা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা মিঠুন দাসকে পুলিশ গ্রেফতার করে ।
অন্যদিকে আলমপুর অঞ্চলের সভাপতি নীলমণি বসু বলেন, প্রার্থীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে মাছের খাবার উদ্ধার করেছে বলে জেনেছি; বোমার মশলা পায়নি বলেই শুনেছি । এই ঘটনায় কাটোয়া থানার পুলিশ বিস্ফোরক আইনে মামলা রুজু করে মিঠুন দাসকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে বলে সূত্রের খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

