পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য কেন্দ্রীয় বাহিনীর চেয়ে কেন্দ্রকে চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । অবশেষে নির্বাচন কমিশন অতিরিক্ত ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইতেই কটাক্ষের সুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় ।
বিরোধী দলনেতা বলেন, ‘হাইকোর্ট, সুপ্রিমকোর্ট থেকে ধাক্কা খাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার নির্বাচন কমিশনারের হুঁশ ফিরেছে । রাজ্য পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় দফায় চাওয়া কেন্দ্রীয় বাহিনী আবেদনকে মান্যতা দিয়েছে। নির্বাচন কমিশনার হিসাবে রাজিব সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া কিছু করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় চোর , তার পরিবার চোর, তৃণমূল কংগ্রেস চোর , রাজীব সিনহা চোর ।’
আরও বলেন, ‘শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয় এক দফায় নির্বাচন সম্ভব নয়। আমরা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছি বেলা ১২টা নাগাদ তার পিটিশন দাখিল হবে । পাটনায় বৈঠক করেঅশ্ব ডিম্ব হবে। গরু চোর, কয়লা চোর, গরু পাচারকারী পাটনায় গিয়ে বৈঠক করছে আর এক চোর এদের সঙ্গে কিভাবে গরুর খাবার চারা গাছ চুরি করা যায় তা বলছে। ‘
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

