মালদাঃ পঞ্চায়েত নির্বাচনের আগে এক বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা করা হল । মঙ্গলবার ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায় ওই বিজেপি কর্মীকে । ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার বাখরাবাদে । ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ।
সূত্র মারফৎ জানা গিয়েছে, ওই বিজেপি কর্মীর নাম অনিল মন্ডল । তার বাড়ি কালিয়াচক ৩ নম্বর ব্লকের বাখরাবাদ এলাকায় । স্থানীয় সূত্র জানা গিয়েছে, সোমবার রাত্রে বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার করতে বের হয়েছিলেন তিনি । কিন্তু ভোট প্রচার শেষ করে রাত্রে তিনি বাড়ি ফেরেননি । মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখতে পান ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছেন ওই বিজেপি কর্মী ।
তাঁকে উদ্ধার করে প্রথমে বেদরাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতলে । এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

