তৃণমূলে বড়সড় ভাঙ্গন ধরাল কংগ্রেস

মালদাঃ মালদার কালিয়াচকের বাখরপুরে প্রাইমারি স্কুলের ময়দানে অনুষ্ঠিত হল একটি বিশাল যোগদান কর্মসূচি । এই যোগদান কর্মসূচিতে প্রায় সাত শতাধিক নেতা-কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন । এর মধ্যে উল্লেখযোগ্য হলো ৪০ নম্বর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নান । তিনি আগে তৃণমূল সমর্থক ছিলেন; এবার তিনি কংগ্রেসের টিকিটে সুজাপুর ৪০ নম্বর জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

এছাড়াও তৃণমূলের কিষান ক্ষেতমজুর ব্লক সভাপতি নাসিরুদ্দিন শেখ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি জাহেদা বিবি সহ প্রায় ৬ জন প্রাক্তন তৃণমূল সদস্য এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন । দলত্যাগীদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ তথা কংগ্রেসের জেলা সভাপতি আবু হাশেম খান চৌধুরী ।

দুর্নীতি মুক্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ গড়তে সমস্ত কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান জেলা পরিষদ কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নান । তিনি বলেন, পুলিশ দলদাসে পরিণত হয়েছে; তাই সাধারণ মানুষ একত্রিত হয়ে নিজ শক্তিতে কংগ্রেসকে ভোট দিয়ে আগামী ত্রিস্তর নির্বাচনে সমস্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ দখল করবে জাতীয় কংগ্রেস ।

কংগ্রেসের জেলা সভাপতি আবু হাশেম খান চৌধুরী বলেন, দুর্নীতিতে ভরে গিয়েছে তৃণমূল কংগ্রেস । মানুষ বুঝতে পেরেছেন তাই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন বহু মানুষ । আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের ভাল ফল হবে । তিনি বলেন, রাজ্য পুলিশের উপর আস্থা নেই তাদের । তবে ভরসা আছে কেন্দ্রীয় বাহিনীর উপর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube