রায়দীঘিঃ সোমবার বিজেপির জেলা সভাপতিকে গাড়ি থেকে নামিয়ে মারধর করল খোদ বিজেপি কর্মীরা । এমন এক ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিন ২৪ পরগনার রায়দীঘিতে । দলীয় কর্মীদের কাছেই আক্রান্ত হয়েছেন বিজেপির সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুত বৈদ্য ।
সূত্রের খবর, সোমবার রায়দিঘিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । সেখানে গিয়েছিলেন বিজেপির সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুত বৈদ্য । রায়দিঘির কর্মসূচি ছেড়ে রাজ্য সভাপতি ফিরছিলেন । তার কনভয়ের সামনের গাড়িতে ছিলেন প্রদ্যুৎ বৈদ্যর গাড়ি ।
রায়দিঘী ব্রিজের কাছেই তাঁর গাড়ি আটকে দেওয়া হয় । তাকে গাড়ি থেকে নামান বিজেপি কর্মীরা । এমনকি ভিডিওতে দেখা যাচ্ছে তার উপর চড়াও হয় দলের একাংশ । যদিও অভিযুক্তদের দাবি, পঞ্চায়েত নির্বাচনে কর্মীদের মনোনীত প্রার্থীকে টিকিট দেওয়া হয়নি তাই এরকম ভাবেই প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা । অবশ্য এই ঘটনায় কোন মন্তব্য করেননি বিজেপির জেলা সভাপতি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

