মনোনয়ন পর্বে নথি বিকৃতির মামলায় স্বস্তি রাজ্যের

।। স্বর্ণালী মান্না ।।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্রের নথি বিকৃত করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা । সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবার সেই মামলা খারিজ করে দেয় ।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্রের নথি বিকৃত করার অভিযোগ উঠেছিল এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে । সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ২ প্রার্থী । এই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা । আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন ।

সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ অমৃতা সিনহার সিবিআই তদন্তের নির্দেশের রায়কে খারিজ করে দেয় । এদিন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে উঠে আসে ওই মামলাটিতে সিবিআই তদন্তের প্রয়োজন নেই । পাশাপাশি রাজ্য পুলিশের উপর আস্থা রেখেই, অবসরপ্রাপ্ত বিচারপতি দেবিপ্রসাদ দে-র নেতৃত্বে বিষয়টির তদন্ত করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ ।

প্রসঙ্গত, সিপিএমের দুই মহিলা প্রার্থী আদালতে একটি মামলা দায়ের করে জানান তাঁদের মনোনয়ন পত্র বিকৃত করেছেন এক সরকারি আধিকারিক । মনোনয়ন পত্রের সাথে জাতি শংসাপত্র জমা করলেও তা বিডিও-র পক্ষ থেকে নথিভুক্ত করা হয়নি । যার জেরে বাতিল হয়ে যায় তাঁদের মনোনয়ন ।

প্রাথমিকভাবে এই মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এলে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন । পরবর্তীকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন ।

অবশেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়ে স্বস্তি পেল রাজ্য । তবে পুলিশের নিরপেক্ষতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে সাধারণ মানুষের মনে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube