বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র

রবিবার রাতে পূর্বস্থলীর বেতপুকুর গ্রামের বিজেপি নেতা হরিলাল দেবনাথের বাড়ির গোয়ালঘর থেকে থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।ঘটনার খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে ।

হরিলাল দেবনাথ নামে বিজেপির ৩৫ নম্বর মন্ডলের ওবিসি মোর্চার মন্ডল সভাপতির বাড়িতে তল্লাশি চালানো হয় রবিবার রাতে । বাড়ির গোয়াল ঘর থেকে উদ্ধার করা হয় বোমা ও আগ্নেয়াস্ত্র । তার বাড়ি থেকে ৩ টি পিস্তল এবং ৬ টি সকেট বোম উদ্ধার করে পুলিশ । সঠিক কি কারনে বাড়িতে বোমা ও আগ্নেয়াস্ত্র রাখা ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর ।

অন্যদিকে, বোমা উদ্ধারের ঘটনায় বিজেপি নেতার স্ত্রী দাবি করেছেন, পারিবারিক সম্পত্তিগত বিবাদের জেরে আত্মীয়রা বোমা এবং বন্দুক রেখে তাদের ফাঁসিয়েছে । সোমবার সকালে আবার নতুন করে পুলিশ তাদের বাড়ি এবং এলাকা তল্লাশি চালায় । হরিলাল দেবনাথের স্ত্রী জানিয়েছেন, রবিবার সকালেই সম্পত্তিগত ব্যাপার নিয়ে তাদেরই ভাইদের সঙ্গে অশান্তি হয় । তারই জেরে তারা বোমা পিস্তল রেখে চক্রান্ত করে ফাঁসিয়েছেন তাঁদের আত্মীয়রা । হরিলাল দেবনাথের এক দিদি জানিয়েছেন, তাঁর ভাইয়ের এই ধরনের ব্যবসা রয়েছে‌, তাকে ফাঁসানো হয়নি; এবং পুরো ঘটনার সবটাই সত্যি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube