স্কুলই শিশুদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার অন্যতম স্থান । এবার স্কুলের প্রধান শিক্ষকেরই বিরুদ্ধে উঠছে চুরি করার অভিযোগ! ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটীর বনমালী ইনস্টিটিউশনে ।
সবুজ সাথীর সাইকেল বিক্রি সহ স্কুলের অন্যান্য জিনিস বিক্রির অভিযোগে আটক করা হয় স্কুলের প্রধান শিক্ষককে । হুগলির বৈদ্যবাটীর বনমালী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল এমনই এক অভিযোগ ।
প্রধান শিক্ষক অমরনাথ ঘোষালের বিরুদ্ধে অভিযোগ সাড়ে সাত হাজার টাকার বিনিময় তিনটি সবুজ সাথী নতুন সাইকেল এবং অন্যান্য পুরনো বই-খাতা তিনি বিক্রি করে দিয়েছেন । স্থানীয় সূত্রের খবর, বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা ।
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাদের দাবি প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল স্কুলে আসার পর থেকেই বেনিয়ম চলছে । উনি কাউকে গুরুত্ব দিচ্ছেন না । পরে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে আটক করে নিয়ে যায় ।
বৈদ্যবাটী পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো জানান, ‘সরকারি নিয়মে এই সাইকেল বিক্রি করা যায় না, পুরো বিষয়টি আমরা মহকুমা শাসক কে জানিয়েছি । যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক বিষয়টি অস্বীকার করেছেন’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

