দিনে দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে উত্তর বাঁধিয়া সমবায় সমিতিতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল । দুপুর দেড়টা নাগাদ সশস্ত্র ডাকাতের দল হানা দেয় সমবায় সমিতিতে ।
আগ্নেয়াস্ত্র, বোমা ও পিস্তল নিয়ে ৬ থেকে ৭ জন ডাকাতের একটি দল ডাকাতি করল সমিতিতে । দেড়টা নাগাদ যখন সমবায় সমিতিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের লোন দেওয়া হচ্ছিল তখনই বেশ কয়েকজন পিস্তল নিয়ে ঢুকে পড়ে ক্যাশ কাউন্টারে । মাথায় বন্দুক ঠেকিয়ে ম্যানেজারকে হাত উপরের দিকে করতে বলে ।
তারপরে সমিতিতে লুঠপাট চালায় ওই দলটি । ডাকাতির পরে সিসি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা । পাশাপাশি একটি তাজা বোমাও তাঁরা রেখে দিয়ে যায় সমিতির ভিতরে ।
ঘটনাস্থলে পৌঁছয় রামনগর থানার পুলিশ । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেশ কয়েক লক্ষ টাকা ডাকাতি হয়েছে । সমিতির কর্মকর্তাদের অফিসের ভিতরে ঢুকিয়ে তালা বন্ধ করে দিয়ে চলে যায় ডাকাত দলটি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

