।। স্বর্ণালী মান্না ।।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক লেগেই রয়েছে । বিগত কয়েকদিন ধরেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিয়ে টানাপড়েন অব্যাহত । রবিবার রাজভবনে বৈঠক করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ।
বিতর্কের শুরু নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে; যার জেরে তুঙ্গে ওঠে রাজ্য-রাজ্যপাল সংঘাত । অবশেষে সেই পদে রাজ্যের মনোনীত রাজীব সিনহার নিয়োগকেই শীলমোহর দেয় রাজভবন । মনোনয়ন পর্ব প্রকাশ্যে তুলে ধরে ভয়াবহ সন্ত্রাসের চিত্র! বোমাবাজি, মৃত্যু, অপহরণ; কিছুই দেখতে বাকি রাখল না বাংলা । এমনকি প্রকাশ্যে উঠে এল মনোনয়ন পত্রের তথ্য বিকৃত করার মতো ঘটনাও ।
নির্বাচনের কাজে ব্যস্ত থাকার ফলে এতদিন রাজভবনে যেতে পারেননি রাজীব সিনহা । আর এই নিয়েই তোলপাড় হয়ে যায় রাজ্য-রাজনীতি । সই না করেই ফেরৎ পাঠিয়ে দেওয়া হয় রাজীব সিনহার জয়নিং রিপোর্ট । যার জেরে রাজ্য নির্বাচন কমিশনারের পদ নিয়ে উঠতে থাকে প্রশ্ন! এদিন দু’দফা তলব এড়ানোর পর রবিবারের বৈঠকের পর রাজ্য নির্বাচন কমিশনারের রাজভবনে যাওয়ার পর তুঙ্গে ওঠে জল্পনা ।
কিছু দিন আগেই কড়া বিবৃতি দিয়ে রাজ্যপাল জানিয়ে দেন, নির্বাচনে ঝরা প্রতিটি রক্তবিন্দুর জন্য দায়ী থাকবে রাজ্য নির্বাচন কমিশন । শনিবার রাজভবন সুত্রে খবর পাওয়া যায় আবারও তলব করা হয়েছে রাজীব সিনহাকে । তবে রবিবার রাজ্যপাল পরিষ্কার জানিয়ে দেন তিনি নির্বাচন কমিশনারকে তলব করেননি ; উনি ওনার সময় মতন আসবেন ।
এর পরেই রবিবার রাজভবনে আসেন রাজীব সিনহা । প্রায় ২ ঘণ্টারও বেশি সময় কাটিয়ে বেরিয়ে এলেন তিনি । পঞ্চায়েত নির্বাচনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করেন রাজ্য নির্বাচন কমিশনার । সূত্রের খবর অনুযায়ী কোথায় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে রাজ্যপালকে তা জানিয়েছেন নির্বাচন কমিশনার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

