ছোট ভাইয়ের হাতে খুন বড় ভাই!

উত্তর ২৪ পরগনার গাইঘাটার রামপুর খড়ের মাঠ এলাকায় বড় ভাইকে মাথায় আঘাত করে মেরে ফেলার অভিযোগ উঠল ছোটো ভাইয়ের বিরুদ্ধে । মৃত ব্যাক্তির নাম জয়দেব সরকার, তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর । অভিযুক্ত ছোট ভাইয়ের নাম শ্যাম সরকার ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ছোটো ভাই তার বড়ো ভাইয়ের উপর চড়াও হয়, এবং কাঠ দিয়ে মাথায় সজোরে বাড়ি মারে । ঘটনাস্থলে লুটিয়ে পড়ে জয়দেব । স্থানীয়রা রাতে তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

পরিবার ও স্থানীয়রা জানায়, শ্যাম দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি করত । এমনকি এলাকাবাসীদেরর সঙ্গেও ঝামেলা করত সে । তবে পরিবারে সদস্যদের সঙ্গে ঝামেলা কারণ এখনও পরিস্কার নয় ।

মৃত ব্যক্তির মেজ ভাই সহদেব সরকারের দাবি, পরিবারের তিন ভাইয়ের সম্পত্তি ভাগ হয়ে গিয়েছে । গতকাল রাতে মদ খেয়ে এসে দাদার সঙ্গে ঝামেলা করছিল ছোট ভাই । কিছু সময় পরে দেখা যায়, দাদা মাটিতে লুটিয়ে পড়েছে, তার মাথায় পাওয়া যায় আঘাতের চিহ্ন ।পরে জানা যায়, শ্যাম বড় কাঠ দিয়ে দাদার মাথায় বাড়ি মেরেছে । হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ সূত্রে খবর এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube