বারাসত ১ নম্বর ব্লকের পূর্ব খিলকাপুর পঞ্চায়েতের বাপপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এর পার্শ্ববর্তী একটি দোকানের পাশ থেকে সোমবার চারটি তাজা বোমা পাওয়া যায় । বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
সোমবার সকালে বারাসত ১ নম্বর ব্লকের পূর্ব খিলকাপুর পঞ্চায়েতে বাপপুর গ্রামে নিম্ন বুনিয়াদী স্কুলের ৫১ ও ৫২ নম্বর বুথের বিপরীতে রাস্তার ধারে একটি দোকানের পাশ থেকে চারটি তাজা বোমা উদ্ধার করা হয় । দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে বোমা চারটি উদ্ধার করে নিয়ে যায় ।
এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ ও পাল্টা অভিযোগ চলতে থাকে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে । শাসক দলের পঞ্চায়েত সমিতির পদপ্রার্থী কাশেম আলীর বিরুদ্ধে অভিযোগ করেন আইএসএফ-এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি; তিনি বলেন ২০১৮ সালেও এভাবেই সন্ত্রাস করে ভোট লুঠ করেছিল তৃণমূল । আর একইভাবে নির্বাচনের আগে প্রকাশ্যে বোমা প্রদর্শন করে সাধারণ ভোটারদের ভীতি প্রদর্শন করতে এই কাজ করেছেন কাশেম আলীর লোকজন ।
পাল্টা অভিযোগ করে শাসকদলের পঞ্চায়েত সদস্যের প্রার্থী কাশেম আলী বলেন, ‘বিশ্বজিৎ মাইতি আইএসএফের রাজ্য সম্পাদক, তবে তিনি নির্দলের প্রার্থী হয়ে লাঙ্গল চিহ্নে এই বাপপুর ৫০/৫১ নম্বর বুথে নির্দলের প্রার্থী হয়ে দাঁড়ালেন । এটা কী করে সম্ভব? বিশ্বজিৎ বাবু আগে উত্তর দিন যে তিনি আদৌ আইএসএফ-এর সাধারণ সম্পাদক আছেন না নেই ?এবার বুঝে নিন সন্ত্রাস কেবা কারা ছড়ানোর চেষ্টা করছে’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

