পঞ্চায়েতের প্রাক্কালে ফের বোমাবাজি!

রবিবার রাতে বিজেপির প্রার্থীর বাড়িতে হামলা ও বোমাবাজির ঘটনা ঘটল । নদীয়ার এই ঘটনায় অভিযোগের আঙুল উঠছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনায় আহত বিজেপি প্রার্থী সহ বিধায়কের ভাই ও বাবা ।

নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের নাঘাটায় রবিবার রাতে অভিযোগ আনা হয়, বর্তমান পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য কল্পনা সরকার এবং এবারের বিজেপির প্রার্থী তার দাদা শ্যামল সরকারের বাড়ি সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা মারে । ঘটনার পর বিজেপি কর্মীরা আক্রান্তদের সাহায্য করতে এলে তাদেরকেও লাঠি ও বাঁশ দিয়ে মারধর করা হয় ।

রানাঘাট দক্ষিণের বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারীর বাড়ির ঢিল ছোড়া দূরত্ব হওয়ায় বিধায়কের ভাই এবং বাবা ঘটনায় তাঁকে বাঁচাতে যায় । ঘটনায় তাদেরকে মারধর করে এবং ভাই অনুপম অধিকারীর মাথা ফাটিয়ে দেয় বলেও অভিযোগ করা হয় ।

এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন । তাদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে । সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে তাঁদেরকে নিয়ে যাওয়া হয় জেলার শক্তিনগর হাসপাতালে । পাল্টা অভিযোগের সুরে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা জানায়, বিজেপি কর্মীরাই তাদের উপর চড়াও হয়ে মারধর করে ।যার জেরে আহত হয়েছেন তাদের একজন কর্মী । ঘটনার খবর পেয়ে তদন্তে নামেন কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । এই ঘটনায় আটক করা হয় দু’পক্ষের পাঁচজনকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube