হাতে রয়েছে আর মাত্র ক’টা দিন । এর পরেই জোরকদমে শুরু হয়ে যাবে পঞ্চায়েতের লড়াই । আর সেই পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখেই ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা ।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রচারে ঝড় তুলছেন নদিয়ার জেলা পরিষদ ৫২ নম্বর আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ গাঙ্গুলী । কখনও তাঁকে দেখা যাচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সাথে নৃত্য করতে, আবার কখনও দেখা যাচ্ছে পায়ে হেঁটে একেবারে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে, দোরগোড়ায় গিয়ে প্রচার সারছেন তিনি ।

অন্যদিকে, ভোটের দিন যত এগিয়ে আসছে ততই যেন বেড়ে উঠছে প্রচারের উত্তাপ । নদিয়ার হরিণঘাটা পঞ্চায়েত সমিতির ১৩ নম্বর আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কামাল উদ্দিন মন্ডল প্রচার সারছেন একেবারে বাড়ি বাড়ি গিয়ে । বিগত দিনে তিনি হরিণঘাটা ব্লকের মোল্লা বেলিয়া পঞ্চায়েতের প্রধান ছিলেন । এবার তিনি দাঁড়িয়েছেন পঞ্চায়েত সমিতিতে । উন্নয়নকে সামনে রেখেই তিনি মানুষের কাছে ভোট চাইছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

