ইটাহার থানার সুরুন ২ গ্রামপঞ্চায়েতের উত্তর পালইবাড়ি এলাকায় বোমাবাজির ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়ালো এলাকায় । বিজেপি প্রার্থীর অভিযোগ তৃণমূলের গুন্ডা বাহিনী এসে বাড়ির সামনে এদিন বোম মেরে যায় । অন্যদিকে তৃণমূল প্রার্থীর অভিযোগ, বিজেপির লোকজন এসে বাড়ির সামনে বোম মেরে যায় । আর দুই দলের অভিযোগ এবং পাল্টা অভিযোগে বেড়েছে রাজনৈতিক উত্তাপ ।
বিজেপি প্রার্থী নির্মল চন্দ্র দাসের অভিযোগ, ভোটে দাঁড়ানোর পর থেকে তৃণমূলের গুন্ডা বাহিনী বাড়িতে এসে মারধর, ভাঙচুর চালায় । পাশাপাশি রবিবার বাড়ির সামনে এসে বোম মেরে যায় তাঁরা ।
অন্যদিকে তৃণমূল প্রার্থী নীরেশ চন্দ্র দাসের অভিযোগ, বিজেপির প্রার্থীর লোকেরা তাঁর বাড়িতে এসে বোম মেরে যায় । তবে সামান্য চকলেট বোম ফাটানো হয় বলেই অভিযোগ । তৃণমূল ও বিজেপি প্রার্থীর বাড়ি পাশাপাশি হওয়ায় বোম পড়া নিয়েও শুরু হয় দড়ি টানাটানি । যদিও ঘটনাস্থলে বোম পড়ার কোনো চিহ্ন তেমন ভাবে পাওয়া যায়নি । ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

