টাকার বিনিময়ে ভোটে টিকিট, বহিষ্কৃত অভিযোগকারী !

তৃণমূল বিধায়িকার স্বামীর বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোটে টিকিট দেওয়ার অভিযোগকারীদেরই দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস । রবিবার গঙ্গারামপুরে দলীয় কার্যালয়ে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করলেন ।

যোগ্যদের টিকিট না দিয়ে টাকার বিনিময়ে অযোগ্যদের প্রার্থী করানোর অভিযোগে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়ের স্বামী নকুল রায়কে খোদ তৃণমূলেরই নার্গিস বেগমের নেতৃত্বে মহিলা কর্মীরা মারধর করে ও তাঁর পোশাক ছিড়ে বিক্ষোভ দেখান । বিক্ষোভকারীদের অভিযোগ ছিল বিধায়িকার স্বামী টাকার বিনিময়ে অযোগ্যদের এবারের পঞ্চায়েত নির্বাচনে টিকিট দিয়েছেন । যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল ।

এই ঘটনায় উল্টে অভিযোগকারী নার্গিস বেগমকেই দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করল তৃণমূল । বহিষ্কারের ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube