বাঁকুড়ার ওন্দা গ্রাম স্টেশনে রবিবার ভোর চারটা নাগাদ ওন্দা স্টেশনের কাছে রেড সিগন্যাল থাকার পরেও লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পিছনে ধাক্কা মারে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর অভিমুখে যাওয়া আরেকটি মালগাড়ি ।
বাঁকুড়ার দিক থেকে ডাউন লাইনে এসে ধাক্কা মারে ওই মালগাড়িটি । ওই ঘটনায় ২টি মাল গাড়ির একটি ইঞ্জিন সহ মোট ১৩ টি বগি লাইনচ্যুত হয়ে যায় ।ঘটনাস্থলে এসে পছন স্থানীয়রা এবং তারাই চালককে উদ্ধার করেন ।
খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের উচ্চপদস্থ আধিকারিকরা । একই সঙ্গে জানা যাচ্ছে এই ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে । বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন ।
অন্য রুট দিয়ে চালানো হচ্ছে আনন্দবিহার পুরী ও পোরবন্দর সাঁতরাগাছি ট্রেন সহ একাধিক ট্রেন । দ্রুতগতিতে দক্ষিণপূর্ব রেলের আদ্রা-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে রেল । ডিআরএম আদ্রা মণীশ কুমার জানিয়েছেন, ভোরবেলা চালকের ঘুম চলে আসায় এই দুর্ঘটনা ঘটেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

