রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আয়োজন করা হয় একটি মিছিলের । পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে, ভোটে ব্যবহৃত সরকারি কর্মচারীদের নিরাপত্তা ও সুরক্ষা করার জন্য সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে । রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে হাওড়া স্টেশন থেকে এই মিছিল করা হয় ।
এই মিছিল হাওড়া স্টেশন থেকে শুরু করে যাবে কলকাতার শহীদ মিনার পর্যন্ত । সূত্রের খবর মিছিল শেষে শহীদ মিনারে একটি সভা হবে । মিছিলের ডাকে এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনের সামনে পৌঁছন আন্দোলনকারীরা ।
শহীদ মিনারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরেই অবস্থান বিক্ষোভ চলছে সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে । মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন প্রতি বুথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী না থাকলে ভোট কর্মীরা বুথ থেকে ফেরত চলে যাবেন । কারণ তারা অতীতের (২০১৮ সালের) তিক্ত অভিজ্ঞতা থেকে দেখেছেন ভোট করাতে গিয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন অনেক ভোট কর্মী । তার কোনো পুনরাবৃত্তি তারা চান না ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

