ডুয়ার্স : মঙ্গলবার বজ্রাঘাতে মৃত্যু হল ২ টি মাঝবয়সী হাতির । ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের ।
মঙ্গলবার সন্ধ্যে থেকে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় এলাকায় । শুধু তাই নয়, গভীর রাত পর্যন্ত বিক্ষিপ্তভাবে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় বজ্রপাত । স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন রাত সাড়ে ৯ টায় বামনডাঙার বাসিন্দারা আচমকাই হাতির তীব্র আর্তনাদ শুনতে পান ।
পরবর্তীকালে জানা যায়, একটি স্ত্রী ও একটি পুরুষ হাতি মারা গিয়েছে । সকালে চা বাগানের ১৪ নম্বর সেকশনের কাছে চা গাছের পাশেই হাতি দুটিকে মৃত অবস্থায় দেখতে পান চা শ্রমিকরা । বনদফতরের নাথুয়া রেঞ্জ ঘটনাস্থলে আসেন ।
এলাকাবাসীরা মৃত হাতিকে ফুল দিয়ে মহাকাল ঠাকুর নামে পুজা করেন । প্রসঙ্গত, কয়েকদিন আগেই এই বামনডাঙা চা বাগানের টন্ডু সেকশনে বজ্রপাতে ১২ টি মহিষের মৃত্যু হয়েছিল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

