আক্রান্ত বাম প্রার্থী ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী, আটক ৩!

পশ্চিম বর্ধমান: সিপিএম প্রার্থী ও তাঁর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল ও বিজেপি-র বিরুদ্ধে । এই ঘটনার পর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় সিপিএমের সমর্থকরা ।

পঞ্চায়েত সমিতির সিপিএম প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল ও বিজেপি-র বিরুদ্ধে । এই ঘটনায় আটক করা হয়েছে তিনজন ব্যক্তিকে । ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালিগঞ্জে ।

এলাকাবাসীর সাথে সিপিএম নেতা প্রশান্ত রুইদাসের দীর্ঘদিন ধরে একটি জায়গা নিয়ে বিবাদ চলছিল । ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রশান্ত রুইদাস পঞ্চায়েত সমিতির সিপিএমের প্রার্থী হতেই প্রশান্ত রুইদাসের বাড়ি যাওয়ার মূল রাস্তা বাঁশ দিয়ে ঘিরে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল ও বিজেপি কর্মীদের বিরুদ্ধে । তারই প্রতিবাদ করায় শনিবার প্রশান্ত রুইদাসকে বেধড়ক মারধর করে এলাকার পঞ্চায়েতের বিজেপি প্রার্থী আলোচনা রুইদাসের স্বামী মুক্তি রুইদাস সহ তার দলবল ও তৃণমূলের বেশ কিছু কর্মীরা । আহত অবস্থায় প্রশান্ত রুইদাসকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ।

এদিকে দুষ্কৃতীদের শাস্তির দাবিতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘেরাও করে আন্দোলন শুরু করে সিপিএম নেতৃত্ব । দ্রুত অভিযুক্তদের শাস্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় তারা । তৃনমূলের পাল্টা দাবি, এটা স্থানীয়দের সমস্যা, রাজনৈতিক রং লাগিয়ে প্রচার চাইছে সিপিএম । পুরো ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা থাকায় এলাকায় চলছে পুলিশি টহল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube