বিজেপি-র বিরুদ্ধে বাম-তৃণমূল মহাজোটে সমর্থন নির্দলকে

এ যেন উলটপুরাণ; পঞ্চায়েত ভোটে এমন নজির সহজে মিলবে না এই পূর্ব মেদিনীপুর জেলায় । কোলাঘাটের বোরডাঙ্গী গ্রামে ৯৬ নম্বর বুথে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিল না তৃণমূল । পঞ্চায়েত ভোটে প্রধান লক্ষ্য গ্রামে বিজেপিকে সরাতে হবে, তাই পঞ্চায়েত ভোটে প্রার্থী দিলোনা শাসকদল অর্থাৎ তৃণমূল ।

এমনই নজিরবিহীন ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের কোলা ২ গ্রামপঞ্চায়েতের বোরডাঙ্গী গ্রামে । পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী থাকলেও গ্রামপঞ্চায়েতে প্রধান লড়াই বোরডাঙ্গী গ্রামের ৯৬ নম্বর বুথে বিজেপি বনাম বাম-তৃণমূল মহাজোটের নির্দল প্রার্থীর মধ্যে । বোরডাঙ্গী গ্রামের ওই বুথে গেলে একদিকে সারিসারি বিজেপি-র দলীয় পতাকা আবার অন্যদিকে দেখামিলবে তৃণমূলের পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের প্রার্থীর প্রচারের ফ্লেক্সের ওপর তৃণমূল ও সিপিএমের দলীয় পতাকা । এমন বিরল ছবি সহজে দেখা মিলবে কিনা সন্দেহ ।

বোরডাঙ্গী গ্রামের ওই ৯৬ নং বুথের বিজেপি প্রার্থী হয়েছেন মিতা পাল এবং আম চিহ্নের প্রতীক নিয়ে লড়ছেন বাম-তৃণমূলের মহাজোটের প্রার্থী অনিন্দিতা পাল । গত নির্বাচনে কোলা-২ গ্রামপঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও বোরডাঙ্গীর এই বুথটি জয়লাভ করেছিল বিজেপি । বিজেপির দাবি তারা উন্নয়ন করেছেন বিগত পাঁচ বছরে । তাই উন্নয়নের ধারা বজায় রাখার আবেদন জানিয়ে এই নির্বাচনেও ভোট আদায়ে বাড়ি বাড়ি প্রচারে নেমেছে বিজেপি প্রার্থী মিতা পাল । পাশাপাশি এলাকায় অনুন্নয়নের দাবি তুলে পাল্টা ভোটপ্রচার শুরু করেছে বাম-তৃণমূল জোটপ্রার্থী অনিন্দিতা পাল । তবে কে শেষ হাসি হাসবে এই পঞ্চায়েত ভোটে তা সময়ই বলবে । তবে তৃণমূল ও সিপিএমের এই মহাজোট জেলায় একেবারে নজিরবিহীন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube