পঞ্চায়েত নির্বাচনের আগে বাকি আর মাত্র ক’টা দিন । তার আগেই মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত মজ্যমপুরে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল একজন দুষ্কৃতীর । ঘটনাটি ঘটেছে শনিবার সকাল নটা নাগাদ বেলডাঙা থানার মজ্যমপুরে । এমন এক ঘটনার পর যথেষ্ট আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা ।
শনিবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত মজ্যমপুরে পাটক্ষেতে বোমা বাঁধতে গিয়ে বোমার বিস্ফোরণে মৃত্যু হল একজন দুষ্কৃতীর । পুলিশ জানিয়েছে মৃতের নাম আলিম শেখ । সকাল ন’টার সময় মজ্যমপুর বাগানী পাড়া নতুনপাড়াতে বোমা ফেটে মৃত্যু হয় তার । বোমা বাঁধার সময়ে সেই বোমা ফেটে তার মৃত্যু হয় বলেই জানা গিয়েছে । মৃত আলিম শেখের বাড়ি কাপাসডাঙ্গাতে ।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা বাঁধার কাজে আলিম শেখকে ভাড়া করে নিয়ে এসেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস । পঞ্চায়েত নির্বাচনে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য এই বোমা বাঁধার কাজ করা হচ্ছিল বলে অভিযোগ ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এই বোমা বিস্ফোরণের জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন । পাশাপাশি তাঁরা জানিয়েছেন, ঘটনাস্থলে আরও বেশ কয়েকজন ছিলেন । যদিও মৃত্যুর আগে আলিম শেখ দাবি করেছেন তিনি ঘটনাস্থলে একাই ছিলেন । এলাকায় দিকে দিকে ছড়িয়ে রয়েছে প্রচুর পরিমাণের সকেট বোমা, যা একা একজন ব্যক্তির পক্ষে তৈরি করা সম্ভব নয় বলেই মনে করছেন অনেকে ।
এই ঘটনায় বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামানের বক্তব্য, পুলিশকে নিরপেক্ষ ভাবে তদন্ত করতে হবে; এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করুক পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

