বীরভূম: শুক্রবার রাতে ২০ টি তাজা বোমা সহ বোমা তৈরির মশলা ও বিভিন্ন বোমা তৈরির উপকরণ উদ্ধার করল পুলিশ । এই ঘটনায় গ্রাম পঞ্চায়েতের এক জন প্রার্থী সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার বাহিরগোড়া গ্রামে ।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালিয়ে বোমা সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করল বীরভূমের মাড়গ্রাম থানার পুলিশ । মাড়গ্রাম থানার বাহিরগোড়া গ্রাম থেকে বোমাগুলি উদ্ধার করা হয় । এই ঘটনায় বোমা তৈরির অভিযোগে এক কংগ্রেস প্রার্থী সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
পুলিশের দাবি একটি বাড়ির মধ্যে বোমা বাঁধার কাজ চলছিল । সেই সময় অভিযান চালিয়ে বাড়ির মালিকসহ পাঁচজন দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ । ঘটনাস্থল থেকে ২০টি তাজা বোমা উদ্ধার করা হয় । পাশাপাশি বোমা বাঁধার মশলা সহ বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে পুলিশ । বাড়িটিকে ইতিমধ্যেই সিল করা হয়েছে মাড়গ্রাম থানার পুলিশের পক্ষ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

