মায়ের পরেই মায়ের মতো কাকিমা-জেঠিমারা আগলে রাখেন । তাঁরাও হয়ে ওঠেন মায়ের মতই। তবে এক্ষেত্রে একরত্তিকে খুনের অভিযোগ উঠছে তার জেঠিমার বিরুদ্ধেই ।
চার বছরের শিশুকে খুন করার অভিযোগ উঠল জেঠিমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের রঘুনাথপুর গ্রামে। এই ঘটনায় ইতিমধ্যেই কাশিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রঘুনাথপুর গ্রামের বাসিন্দা কৃষ্ণা গায়েনের চার বছরের শিশু কন্যা বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল। বিকেল বেলা বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই শিশুটির মৃতদেহ উদ্ধার হয়।
পাড়ার অন্যান্য বাচ্ছারা জানাচ্ছে, তারা শেষবার শিশুটিকে তার জেঠিমার সঙ্গে পুকুরের দিকে যেতে দেখেছিল। এরপরই কৃষ্ণা গাইন অভিযোগ করেন তার চার বছরের শিশু কন্যাকে গলা টিপে পুকুরের জলে ডুবিয়ে খুন করেছেন জেঠিমা। এই নিয়ে কাশিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে খুনের। পুলিশ অভিযুক্ত মহিলা এবং তার স্বামীকে আটক করার পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

