পঞ্চায়েত নির্বাচনের আগে বামেদের উপর হামলা!

আবারও অভিযোগ উঠল সিপিএম কর্মীদের মারধর ও তাঁদের পার্টি অফিস ভাঙচুরের । বাদুড়িয়ার এই ঘটনায় অভিযোগ তির আবারও সেই তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় আহত হয়েছেন চারজন সিপিএম কর্মী  । তাদের মধ্যে দুই সিপিএম কর্মী বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ।

ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া ব্লকের শায়েস্তানগর ২ নম্বর পঞ্চায়েতের ২২০ নম্বর বুথে । সিপিএম প্রার্থী তরিকুল ইসলাম গাজীর অভিযোগ গতকাল রাতে তারা কর্মী সমর্থকদের নিয়ে পার্টি অফিসের সামনে টেবিল চেয়ার পেতে বসেছিলেন । এমন সময় সেখানকার তৃণমূলের প্রার্থী প্রকাশ সর্দার তার দলবল নিয়ে এসে সিপিএম প্রার্থী তরিকুল ইসলাম ও তার সঙ্গীদের মারধর শুরু করে । শুধু তাই নয় তাঁদের পার্টি অফিসে থাকা টেবিল চেয়ার ভাঙচুর করে বলে অভিযোগ করেন তাঁরা ।

ঘটনায় চারজন সিপিএম কর্মী আহত হন । তাদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয় । ঘটনার পর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে আসে বাদুড়িয়া থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube