একবারেই ৮০০ কোম্পানি নয়, বাহিনী পাঠানো হবে ধাপে ধাপে, ভোট হবে দফায় দফায়?

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় থেকেই বারবার রক্তাক্ত হয়েছে বাংলা । তারপরেই ভোটারদের সুরক্ষার কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্ট রাজ্য ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানোর নির্দেশ দিয়েছিল ।পঞ্চায়েত ভোটে প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কমিশন। পরে আরও ৮০০ কোম্পানি বাহিনী চেয়েছে তারা। এখনও পর্যন্ত মোট ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করা হল।

তবে দফায় দফায় নির্বাচন করার দাবি জানান হয়েছে বিজেপির তরফ থেকে । এই পরিস্থিতিতেই একসঙ্গে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠান হচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে । আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আগে থেকেই ২২ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্র। বৃহস্পতিবার আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রের তরফে ।

হাতে গোনা মাত্র কয়েকটা দিন । আগামী মাসেই পঞ্চায়েত নির্বাচন রাজ্যে । তার মাঝেই বারবার উত্তপ্ত হয়েছে গোটা বাংলা । সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা চাওয়া হচ্ছে । এই পরিস্থিতিতেও কেন ৮০০ বাহিনী পাঠাতে চাইছে না কেন্দ্র, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube