পঞ্চায়েতপর্বে ফের উদ্ধার বোমা

সাত সকালে বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক হাসনাবাদে। বসিরহাটের হাসনাবাদ ব্লকের অন্তর্গত আমলানি পঞ্চায়েতের ২৭২ নাম্বার বুথের বিজেপি প্রার্থী সনজিতা ঋষি দাস এর বাড়ির সামনে উদ্ধার হয় একটি তাজা বোমা, একই সাথে ওই বিজেপি প্রার্থীর দাবি রাতের অন্ধকারে প্রায় রাত দুটো নাগাদ একটি বোমা মারা হয় তার বাড়ি লক্ষ্য করে। অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে।

স্থানীয় সূত্রে জানা যায় সকালে আমলানি পঞ্চায়েতের অন্তর্গত ২৭২ নাম্বার বুথের বিজেপি প্রার্থী সনজিতা ঋষি দাস এর বাড়ির সামনে একটি বোম দেখতে পায় পথ চলতি মানুষ। তারপর তারাই খবর দেয় পরিবারের লোকদের। ওই পরিবারের লোক বাইরে এসে বোমাটিকে দেখে হাসনাবাদ থানায় খবর দিলে হাসনাবাদ থানার পুলিশ এসে বোমাটিকে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায়।

এই ঘটনা পুরোপুরি অস্বীকার করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ধনঞ্জয়ের ঋষি দাস। ধনঞ্জয়ের ঋষি দাস বলেন এই ঘটনা পুরোপুরি সাজানো। বিজেপির কোন লোকজন না থাকায় তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য এইসব করছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube