কুলতলিঃ পঞ্চায়েত নির্বাচন নিয়ে হিংসাত্মক ঘটনা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না । এবার কুলতলিতে বিজেপি প্রার্থী সহ কর্মীদের বাড়িতে হামলা চালাল কিছু দুষ্কৃতী । ঘটনায় অভিযুক্ত ফের শাসকদল তৃণমূল ।
নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী ও কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল । এই ঘটনায় অভিযোগের তির আবারও সেই তৃণমূলের দিকেই । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জ ২ পঞ্চায়েতের কৈলাসনগর, পূর্ব শ্যামনগর এলাকায় ।
একাধিক বাড়ি-ঘর ভাঙচুর ও লুঠপাট করা হয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয় সুত্রে । ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা । এখনও এলাকায় বাইক বাহিনী তাণ্ডব চালাচ্ছে বলে দাবি বিজেপির । ঘটনার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

