পঞ্চায়েত নির্বাচন নিয়ে হিংসাত্মক ঘটনা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না । এই পঞ্চায়েত নির্বাচনের মুখেই ফের অশান্ত হয়ে উঠল ময়নার বাকচা গ্রাম । বুধবার বাকচাতে শুরু হল বোমাবাজি । এই অশান্ত পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন করেন গ্রামবাসীরা ।
স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, বুধবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা আচমকাই বাকচা অঞ্চলের ইজমালিচক গ্রামে মুড়ি মুড়কির মতো বোমাবাজি করতে থাকে । এমনটাই অভিযোগ করছেন বাকচা গ্রামের স্থানীয় বাসিন্দারা । অন্যদিকে জানা গিয়েছে, বিজেপি সমর্থকদের বেশ কিছু দোকানপাট ভাঙচুরও চালানো হয় । পাশাপাশি বিজেপি সমর্থকদের ঘর, বাড়ি লক্ষ্য করে বোমাবাজিও করে দুষ্কৃতীরা ।
এমন ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা । গতকাল রাতেই তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । সূত্রের খবর, বোমাবাজির শব্দে অসুস্থ হয়ে পড়েন এক গর্ভবতী মহিলা । এমনকি এক ব্যক্তির মুখে বোমার ঝলক লেগে আহত হন তিনি । তাদেরকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

