হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন

।।স্বর্ণালী মান্না ।।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্রের নথি বিকৃত করার অভিযোগ উঠেছিল এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে । সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ২ প্রার্থী । আর এই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা ।

সেই রায়কে চ্যালঞ্জে জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন ।আগামী শুক্রবার হবে সেই মামলার শুনানি । মামলাকারীদের অভিযোগ নথি বিকৃত করার ফলে স্ক্রুটিনি থেকেই বাদ পড়ে যায় তাঁদের মনোনয়ন ।

তবে এই প্রথম নয় । এর আগেও একাধিকবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে । নিয়োগ দুর্নীতি মামলা ও কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখে ছিলেন বিচারপতি সিনহা ।

এখন দেখার বিষয় শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে রেহাই দেয় কি না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube