বর্তমানে রাজ্য নির্বাচন কমিশনার পদে রয়েছেন রাজীব সিনহা । খুব শীঘ্রই পশ্চিমবাংলায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন । তার আগেই নাটকীয় মোড় । কমিশনার পদে রাজ্যপাল ছাড়পত্র দেওয়ার পরেই নাবান্ন থেকে নির্বাচন কমিশনার পদে বসানো হয়েছিল রাজীব সিনহাকে । রাজীবের জয়েনিং রিপোর্ট যায় রাজভবনে । তবে তাতে সই না করেই ফিরিয়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।
রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফিরিয়ে দেওয়ার পরেই শুরু হয়েছে জল্পনা । পদত্যাগ করছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা? উঠছে প্রশ্ন । মনোনয়ন জমা দেওয়ার সময় থেকেই রক্তাক্ত হয়েছে বাংলা । এই হিংসার ঘটনায় গত শনিবার রাজীব সিনহাকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল, কিন্তু রাজভবনে পা রাখেননি রাজ্য নির্বাচন কমিশনার । তাতেই কী চটেছেন রাজ্যপাল? তা নিয়েও তৈরি হচ্ছে জল্পনা ।
তবে অনুমোদন দেওয়ার পরে এভাবে রাজ্য নির্বাচন কমিশনারকে সরাতে পারেন না রাজ্যপাল বলেই বিশেষজ্ঞদের মত । বৃহস্পতিবার জয়েনিং রিপোর্ট ফেরত সংক্রান্ত কোনও তথ্য তিনি পাননি বলেই জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

