নাথু লা’র সঙ্গে রেল যোগাযোগ চালু করাই বড় চ্যালেঞ্জ ভারতীয় রেলের । সেই দিকেই এগোছে ভারতীয় রেল । ভারত-চীন সীমান্ত হচ্ছে এই নাথু লা । গ্যাংটক থেকে নাথু লা পর্যন্ত রেল লাইন পাতার জন্যে জমি সমীক্ষার কাজও শুরু করেছে ভারতীয় রেল । এতে সীমান্ত সুরক্ষা বাড়তি গুরুত্ব পাবে ।
সেনাবাহিনীর রসদ থেকে অস্ত্র সরঞ্জাম পৌঁছনর ক্ষেত্রে এখন ভরসা বলতে ১০নং জাতীয় সড়ক ; বর্ষায় ধসের জেরে যা বিপন্ন হয়ে পড়ে । রেলপথে ইন্দো-চীন সীমান্ত জুড়লে সেনা জওয়ানদেরও বাড়তি সুবিধে হবে বলেই মনে করা হচ্ছে । তাই প্রাথমিক চাবে সেভক রংপো রেল পরিসেবা চালু করার দিকে জোর দিয়েছে ভারতীয় রেল । যদিও ২০২৩-এর মার্চের মধ্যে সেবক ও রংপোর মধ্যে রেললাইন চালুর লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল, কিন্তু একাধিক কারণে তা সম্পুর্ন করা সম্ভব হয়নি । রেললাইন চালু না হওয়ার অন্যতম কারণ ছিল জমি জট, করনা কালে কাজ বন্ধ থাকা ও টানেল তৈরি করতে গিয়ে ধসের ফলে একাধিক শ্রমিকের মৃত্যু ।
তবে সব বাধা কাটিয়ে রেল সুত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, ২০২৪-এর শেষের দিকে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে । আর এই প্রকল্প সম্পন্ন হলেই রংপো থেকে গ্যাংটক এবং গ্যাংটক থেকে নাথু লা পর্যন্ত রেলপথ চালু করা হবে ।
সেবক ও রংপোর মধ্যে রেলপথের শিলান্যাস হয়েছিল ২০০৯-এর ৩০ অক্টোবর । তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই শিলান্যাস করেছিলেন । মাঝে কেটে গেছে ১৩ বছর । দীর্ঘদিন ধরেই প্রকল্পটি আটকে ছিল জমি জটে । ২০১৮ সালে জট কাটিয়ে ফের শুরু হয় প্রকল্পের কাজ । এখন জোর কদমে চলছে সেবক থেকে রংপো রেল লাইন বসানোর কাজ ।
পাহাড় কেটে তৈরী হচ্ছে রেল লাইন । সেবক থেকে রংপোর দূরত্ব ৪৫ কিলোমিটার । এর মধ্যে ৪১ কিলোমিটার রয়েছে দার্জিলিং জেলার আওতায় । বাকি ৪ কিলোমিটার রয়েছে সিকিমের অন্তর্গত । গোটা রুটের বেশীরভাগটাই জাতীয় সড়কের বাইরে থাকবে । রেল ট্র্যাক দেখা যাবে । তৈরী হচ্ছে ১৪টি টানেল তিস্তার কাছাকাছি গিয়ে ।
এর মধ্যে ১০ নং টানেলটি সবচাইতে বড় – ৫ দশমিক ৩ কিলোমিটার লম্বা । তারখোলায় রয়েছে সেই টানেল । সেবক থেকে রংপো পর্যন্ত থাকছে ৫টি স্টেশন । সেবকের পরের স্টেশন হল রিয়াং , তারপর আসে তিস্তা । তিস্তার পরের স্টেশন হচ্ছে মল্লি ।আর সব শেষে আসে রংপো । এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন বাড়বে ব্যবসা ও বাণিজ্য, তেমনই পর্যটনের প্রসারেও নতুন দিশা দেখাবে ।এতে এলাকার আর্থসামাজিক উন্নয়নও হবে বলে আশাবাদী সকলেই । ২০২৪ সালে সেবক থেকে সিকিমের পথে পর্যটক, যাত্রী নিয়ে ছুটবে ট্রেন । চলবে পণ্যবাহী ট্রেনও , এমনটাই আশা করছে রেল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

